মিঠুনের সভায় পদপিষ্ট হয়ে তৃণমূল সমর্থকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সদস্য মিঠুন চক্রবর্তীর নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে দলের এক সমর্থকের মৃত্যু হয়েছেন। তাঁর নাম কার্তিক রায় (৪৫)। গতকাল শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে এক নির্বাচনী সভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক সমর্থক আহত হন।
জানা গেছে, গতকাল বিকেলে রাসমেলা ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী সভা ছিল। ওই সভায় সাংসদ ও বলিউড তারকা মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন। এর আগে মিঠুন চক্রবর্তী সমাবেশে আসতে দেরি করলে জনতা ক্ষুব্ধ হয়ে মঞ্চের দিকে ইটপাটকেল ছোড়ে। নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর সন্ধ্যার দিকে মিঠুন মঞ্চে উঠলে কর্মী-সমর্থক ও উপস্থিত জনতার মাঝে হুড়োহুড়ি লেগে যায়। এতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে কার্তিক রায়ের মৃত্যু হয় ও একজন আহত হন।