মিত্রদের সঙ্গে সম্পর্কের ক্ষতির দিক তুলে ধরলেন মার্কিন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডলি ম্যানিং
ব্র্যাডলি ম্যানিং

সাবেক সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিং যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করার ফলে ওয়াশিংটনের সঙ্গে মিত্র দেশগুলোর সম্পর্কে কী ক্ষতি হয়েছে—সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্ষীয়ান কর্মকর্তা প্যাট্রিক কেনেডি গত সোমবার সাক্ষ্য দিয়েছেন।
উইকিলিকসের কাছে মার্কিন কূটনৈতিক তারবার্তা সরবরাহের অপরাধে মার্কিন সামরিক আদালতে ম্যানিংকে গত ৩০ জুলাই অভিযুক্ত করা হয়।
মার্কিন সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটিকে কেনেডি ২০১১ সালে বলেন, উইকিলিকসের আবির্ভাব-পরবর্তী অবস্থা মনে করিয়ে দেয়, প্রযুক্তি হচ্ছে সমস্যা সমাধানের সহায়ক হাতিয়ার মাত্র। এটি নিজেই কোনো সমাধান নয়। তাই কোনো তথ্য বিনিময়ের আগে আরও সতর্ক হতে হবে।
ম্যানিংয়ের বিরুদ্ধে মামলার রায়ের শুনানি গত সপ্তাহে শুরু হয়ে সাময়িক মুলতবির পর গতকাল আবার শুরু হয়েছে। রয়টার্স।