মিনিটে জরিমানা হাজার ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সেতুর সংস্কারকাজ সময়মতো শেষ করতে না পারায় গত বুধবার সকালে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের জন্য সেতুর সংস্কারকাজে নিযুক্ত প্রতিষ্ঠানকে দায়ী করে প্রতি মিনিট বিলম্বের জন্য এক হাজার ডলার জরিমানা করা হয়।নিউইয়র্ক নগরের অদূরে হাডসন নদীর ওপর ৫৭ বছরের পুরোনো টাপেনজি সেতুর সংস্কারকাজ শুরু হয় ২০০৬ সালে। টিউটর পেরিনি করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে এ কাজ দেওয়া হয়। বুধবার ভোররাতের মধ্যে কাজ শেষ করে সেতুর অন্তত দুটি লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল।