প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়াজিল্যান্ডের মাফালালেনি এলাকার প্রধান প্রিন্স মাশিলা নারীদের এক দিনের জন্য মিনিস্কার্ট ও ট্রাউজার পরা নিষিদ্ধ করেছেন। আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য দুই দিনের মনোনয়ন প্রক্রিয়ার অনুষ্ঠানে গত শনিবার তিনি এ ঘোষণা দেন। ঘোষণায় প্রিন্স মাশিলা বলেন, ‘আমি এলাকার বাসিন্দাদের বলেছি, কাল (রোববার) তাদের শালীন পোশাক পরে আসা উচিত, যাতে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখানো হয়।’ এএফপি।