মিনুকে নিয়ে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের প্রিয় বিড়াল মিনুকে নিয়ে কলকাতায় চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালক কৌশিক গাঙ্গুলি এ চলচ্চিত্র তৈরির জন্য তসলিমার সম্মতিও নিয়েছেন। ছবির নাম ঠিক করা হয়েছে ‘নির্বাসিত’। তসলিমার প্রিয় বিড়াল মিনু। কলকাতায় পার্ক সার্কাসে থাকার সময় বিড়ালটিকে পথ থেকে কুড়িয়ে এনে লালন-পালন করেন তসলিমা। নাম রাখেন মিনু।এরপর কলকাতা ছাড়লে তসলিমা তাঁর এক বান্ধবীর কাছে মিনুকে রেখে যান। কিন্তু সেখানকার পরিবেশ মানিয়ে নিতে পারছিল না মিনু। এমন গল্প নিয়ে তৈরি হবে চলচ্চিত্রটি। পরিচালক কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন, শিগগিরই শুটিং শুরু হবে। কলকাতা, দিল্লি ও সুইডেনে শুটিং করা হবে।