মিয়ানমারের রাজনীতিকে উপেক্ষা করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যবসায়ী ফোরামকে বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক চ্যালেঞ্জ উপেক্ষা করা ফোরামের বিনিয়োগাকারীদের উচিত হবে না।
গতকাল ইয়াঙ্গুনে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন আয়োজিত ওই ফোরামে এসব কথা বলেন সু চি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য সংবিধানের সংশোধন জরুরি। তাঁর দল ক্ষমতায় গেলে অর্থনীতির চাকা মন্থর হতে পারে—এমন আশঙ্কার কথা উড়িয়ে দেন সু চি। এএফপি।