মিলিব্যান্ডকে ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের ওপর ডিম ছুড়ে মেরেছেন বিক্ষুব্ধ এক ব্যক্তি। গত বৃহস্পতিবার দক্ষিণ ইংল্যান্ডের উপকূলীয় শহর সাউদাম্পটনে স্থানীয় নির্বাচনে দলের বিজয় উদ্যাপন করতে গিয়ে তিনি এ ঘটনার শিকার হন। খবরে বলা হয়, ওই শহরে এক উন্মুক্ত জনসমাবেশে স্থানীয় একটি টেলিভিশনের এক প্রতিবেদককে সাক্ষাৎকার দিচ্ছিলেন লেবার পার্টির নেতা মিলিব্যান্ড। এ সময় কালো হ্যাট পরা এক ব্যক্তি মিলিব্যান্ডকে লক্ষ্য করে একটি ডিম ছুড়ে মেরে পালিয়ে যান। ডিমের কুসুমটি ভেঙে মিলিব্যান্ডের কোটে ছড়িয়ে পড়ে। এতে তিনি হকচকিত হয়ে পড়েন। কিছুক্ষণ পরই তাঁর এক সহকারী কোটটি খুলে নেন। অল্প সময়ের মধ্যেই তিনি সাক্ষাৎকার দেওয়া শেষ করে দ্রুত গাড়িতে উঠে চলে যান। রয়টার্স।