মিশেল ওবামা সবচেয়ে জনপ্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি একটি জরিপে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। এ তালিকায় বারাক ওবামা রয়েছেন চতুর্থ স্থানে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ে ওই জরিপ চালানো হয়। জরিপে ব্যবহার করা হয় ‘ফিলিং থার্মোমিটার’। ওই থার্মোমিটারে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতি ভোটারদের আকর্ষণের মাত্রা কেমন তার একটি তাপমাত্রা নির্ণয় করা হয়। থার্মোমিটারে ৬০.১ ডিগ্রি তাপমাত্রা অর্জন করে প্রথম স্থান অধিকার করেন মিশেল ওবামা। আর বারাক ওবামা অর্জন করেন ৫৬.৫ ডিগ্রি। থার্মোমিটারটিতে ০ থেকে ১০০ ডিগ্রির মধ্যে তাপমাত্রার সীমা নির্ধারণ করা হয়।এতে দ্বিতীয় স্থান অধিকারী বিল ক্লিনটন ৫৯.২ ডিগ্রি তাপমাত্রা অর্জন করেন। আর ৫৭ ডিগ্রি তাপমাত্রা অর্জন করে তৃতীয় স্থান অধিকার করেছেন জনপ্রিয় রিপাবলিকান গভর্নর ক্রিস্টোফার ক্রিস্টি। টেলিগ্রাফ।