মিশেল ওবামার নামে জলপাইগাছের নাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির প্রায় এক হাজার ৪০০ বছরের পুরোনো একটি জলপাইগাছের নাম রাখা হবে মিশেল ওবামা। ভূমধ্যসাগরীয় ঐতিহ্যবাহী খাদ্যের গুণাগুণ তুলে ধরে এর পক্ষে প্রচারণা চালিয়ে আসার স্বীকৃতিস্বরূপ মার্কিন ফার্স্ট লেডিকে এ ধরনের সম্মানে ভূষিত করা হচ্ছে। ইতালির বার্তা সংস্থা একেআইয়ের এক খবরে এ কথা বলা হয়েছে।ইতালির পুগ্লিয়া এলাকায় ২৫ মে ভূমধ্যসাগরীয় ঐতিহ্যবাহী খাদ্যের উৎসবে আনুষ্ঠানিকভাবে ওই গাছের নাম রাখা হবে। সপ্তম শতকের ওই জলপাইগাছটিকে এর আগে ‘দ্য কুইন’ উপাধি দেওয়া হয়। গাছটির জলপাই থেকে প্রতিবছর অন্তত ১০০ কেজি তেল উৎপাদন করা হয়। এবার ওই গাছের কিছু তেল হোয়াইট হাউসে পাঠানো হবে। পিটিআই অনলাইন।