মিশেলসহ ১৮ মার্কিনের ব্যক্তিগত তথ্য ফাঁস
যুক্তরাষ্ট্রের একটি রহস্যময় ওয়েবসাইট ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ অনেক বিশিষ্ট ব্যক্তির আর্থিক ও ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও অন্যান্য গোয়েন্দা সংস্থা গত মঙ্গলবার থেকে ওই ওয়েবসাইটের ব্যাপারে তদন্ত শুরু করেছে। www.exposed.su নামের এই ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের ১৮ জন বিশিষ্ট ব্যক্তির সামাজিক নিরাপত্তা নম্বর, টেলিফোন নম্বর, ঠিকানা ও ক্রেডিট কার্ড-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। তবে প্রকাশিত তথ্যগুলো কতটা সত্য বা কারা এগুলো এখানে প্রকাশ করেছে, তা এখনো অস্পষ্ট। এখানে প্রকাশিত টেলিফোন নম্বরের বেশির ভাগই সঠিক নয় বলে জানা গেছে।বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় আরও আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, এফবিআইয়ের পরিচালক রবার্ট মুলার, অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, লস অ্যাঞ্জেলেসের পুলিশপ্রধান ক্ল্যারি বিক, অভিনেতা অ্যাস্টন কুচার, আর্নল্ড শোয়ার্জেনেগার ও ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।বৃহৎ তিনটি মার্কিন ক্রেডিট তদারকি প্রতিষ্ঠানের অন্যতম ইকুইফ্যাং এ ঘটনায় তদন্ত শুরু করেছে। ইকুইফ্যাং জানায়, গ্রাহকের ক্রেডিট প্রতিবেদন থাকে এমন ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণামূলকভাবে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে চারজনের তথ্য annualcreditreport.com ওয়েবসাইটটির মাধ্যমে ফাঁস হয়েছে। এ ওয়েবসাইটটি অন্য দুই ক্রেডিট তদারকি প্রতিষ্ঠান ট্রান্সইউনিয়ন কর্প ও এংপেরিয়ান পিএলসির সঙ্গে তথ্যবিনিময় করে থাকে।মিশেল ওবামার ব্যক্তিগত তথ্য ফাঁসের ব্যাপারে জানতে চাইলে গোয়েন্দা সংস্থার মুখপাত্র জর্জ অলিভি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত চলা অবস্থায় এটা নিয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারি না।’ এএফপি।