প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার নেটওয়ার্কে হানা দিয়ে লাখ লাখ সামাজিক নিরাপত্তা নম্বর ও বিশিষ্ট ব্যক্তিদের গোপন তথ্য চুরি করেছে হ্যাকাররা। হ্যাকারদের এই আক্রমণে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাসহ অনেক ব্যক্তির আইডির বিস্তারিত তথ্য ফাঁস হয়ে গেছে। গোপন তথ্যের একটি অনলাইন বাজার পরিচালনাকারী সাংবাদিক ব্রায়ান ক্রেবসের অনুসন্ধানে হ্যাকিংয়ের এ বিষয়টি ধরা পড়ে। ওই ওয়েবসাইটটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তির গোপন তথ্য ফাঁস করেছে, তাঁদের মধ্যে ফার্স্ট লেডি মিশেল ওবামা ছাড়াও রয়েছেন বিল গেটস, বিয়ন্স নোলস, জে-জেড, অ্যাশটন কুচারের মতো ব্যক্তিরা। বিবিসি।