মিশেলের বিমান ঝুঁকিতে পড়ায় দুজন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বহনকারী বিমানের কাছে অন্য একটি সামরিক বিমান চলে আসার ঘটনায় বিমান চলাচলের দুজন নিয়ন্ত্রককে বরখাস্ত করা হয়েছে। মার্কিন পরিবহনমন্ত্রী রে ল্যাহুড গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।গত সোমবার মিশেল ওবামাকে বহনকারী বিমানের খুব কাছাকাছি চলে এসেছিল একটি সামরিক বিমান। এ কারণে মিশেল ওবামার বিমানটির অবতরণে বিলম্ব করা হয়।পিবিএস নিউজ আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাহুড বলেন, ‘ওই ঘটনায় দুটি তদন্ত শেষে বিমান চলাচলের দুই নিয়ন্ত্রককে আমরা বরখাস্ত করেছি। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বহনকারী বিমান চলাচলের বর্তমান প্রক্রিয়া পরিবর্তন করা হচ্ছে।’এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এপিএসবি) জানায়, সোমবারের ওই ঘটনা তারাও তদন্ত করে দেখছে।সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে একটি সামরিক বিমান মিশেল ওবামাকে বহনকারী বোয়িং ৭৩৭ বিমানের তিন মাইলের মধ্যে চলে আসে। মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী, আকাশে একটি বিমান থেকে অন্য বিমানের দূরত্ব থাকতে হবে কমপক্ষে পাঁচ মাইল।তবে বিমান দুটি সংঘর্ষের ঝুঁকির মধ্যে ছিল না বলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়। পরে দুটি বিমানই নিরাপদে অবতরণ করে।এএফএ জানায়, এর আগে গত সোমবার দায়িত্ব পালনের সময় টেলিভিশন দেখার অভিযোগে একজন বিমান চলাচল নিয়ন্ত্রককে বরখাস্ত করা হয়। এএফপি।