মিসর ও ইরানের মধ্যে পুনরায় বিমান চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসর ও ইরান পুনরায় তাদের মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট চালু করতে সম্মত হয়েছে। তিন দশকের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এই ফ্লাইট চালু হচ্ছে।মিসরের কর্মকর্তারা বলেন, কায়রো ও তেহরানের মধ্যে প্রতি সপ্তাহে ২৪টি ফ্লাইট চলবে। কবে থেকে এই ফ্লাইট চালু হবে, এ ব্যাপারে তাঁরা নির্দিষ্ট করে কিছু বলেননি।ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে ১৯৮০ সালে মিসর ও ইরানের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। বিবিসি।