মিসরে আরও ৬৮২ জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদিসহ আরও ৬৮২ জন সমর্থকের বিচার চলছে। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হয়। এর এক দিন আগে গত সোমবার ব্রাদারহুডের ৫২৮ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন মিসরের একটি আদালত।
গত আগস্টে মিসরের মিনায় ব্রাদারহুডের নেতা-কর্মীদের বিক্ষোভ-শিবির থেকে উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন। ব্রাদারহুডের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওই পুলিশ হত্যার অভিযোগে বিচার চলছে। এ ছাড়া ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদি ও সাদ আল কাদানির বিরুদ্ধে মিনায় থানায় হামলার অভিযোগ আনা হয়েছে। ওই হামলায় কেউ নিহত হয়নি।
মিসরের কর্মকর্তারা জানান, গতকাল আদালতে মাত্র ৬০ জন আসামি উপস্থিত ছিলেন। আর নিরাপত্তাজনিত কারণে মোহাম্মদ বাদিকে আদালতে আনা হয়নি।
জাতিসংঘ বলেছে, মিসরে মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মী-সমর্থকদের বিচার এবং গণহারে মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিবিসি।