মিসরে কপটিকদের নতুন পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের কপটিক খ্রিষ্টানদের জন্য নতুন পোপ হিসেবে বিশপ তাওয়াদ্রোসকে বেছে নেওয়া হয়েছে। গতকাল রোববার দুজন বিশপ ও একজন ফাদারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১১৮তম পোপ হিসেবে তাঁকে বাছাই করা হয়।গত মার্চে কপটিক খ্রিষ্টানদের পোপ তৃতীয় শেনুদা (৮৮) মারা যান। নতুন পোপ তাওয়াদ্রোস (৬০) ১৮ নভেম্বর শেনুদার স্থলাভিষিক্ত হবেন। গত অক্টোবরে মিসরে কপটিক খ্রিষ্টানদের নতুন পোপ নির্বাচনের জন্য একটি সম্মেলন হয়। সম্মেলনে ব্যালটের মাধ্যমে পোপ নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। তালিকায় বিশপ তাওয়াদ্রোস, বিশপ রাফায়েল ও ফাদার রাফায়েল আভা মিনাকে চূড়ান্ত বাছাইয়ের জন্য অন্তর্ভুক্ত করা হয়। গতকাল কায়রোর সেন্ট মার্কস ক্যাথিড্রালে পোপ বাছাইয়ের ওই লটারি হয়। তিন টুকরো কাগজে ওই তিন প্রার্থীর নাম লিখে একটি বাক্সে রাখা হয়। চোখবাঁধা এক শিশু একটি কাগজ তুলে নেয়। সেই কাগজে বিশপ তাওয়াদ্রোসের নাম ওঠে। বিবিসি।