মিসরে কারফিউ প্রত্যাহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের একটি প্রশাসনিক আদালত গত মঙ্গলবার জরুরি অবস্থা প্রত্যাহারের আদেশ দিয়েছে।
গত ১৪ আগস্ট কায়রোর দুটি বিক্ষোভ কর্মসূচির অবস্থান থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের উচ্ছেদের পর জরুরি অবস্থা ও রাতের কারফিউ জারি করা হয়েছিল।
আদালত মঙ্গলবারই কারফিউ তুলে নেওয়ার কথা বললেও ওই দিন রাতে তা বহাল ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল বলেন, কাল (মঙ্গলবার) রাতেও কারফিউ ছিল। জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য আদালতের ওই নির্দেশের কপি মন্ত্রিসভার কাছে পৌঁছানোর পর তা বাস্তবায়ন করা হবে।
গতকাল রাতেই ওই নির্দেশের কপিটি মন্ত্রিসভায় পৌঁছে যাওয়ার কথা ছিল। এএফপি।