মিসরে ক্ষেপণাস্ত্রের চালান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গ্রাড রকেটসহ অস্ত্রশস্ত্রের একটি বিরাট চালান ধরা পড়েছে। চালানটি লিবিয়া থেকে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল শনিবার মিসরের পত্রিকাগুলো এ কথা জানায়।মিসরের সংবাদপত্রগুলো জানায়, অস্ত্রের চালানটির মধ্যে ছিল ১৩৮টি গ্রাড রকেট এবং ১৩৯টি গ্রাড ওয়ারহেড। লিবিয়ার সীমান্তবর্তী ভূমধ্যসাগরীয় উপকূল শহর মার্শা মাতরুহতে এসব রকেট ও ওয়ারহেড প্রস্তুত হয়েছে বলে পত্রিকাগুলোয় জানানো হয়। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিনাই উপদ্বীপ বা ফিলিস্তিনে ক্ষেপণাস্ত্র পাচারের সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে তল্লাশি করছিল। তাঁদের কাছ থেকেই ক্ষেপণাস্ত্র চালানটির খোঁজ পায় পুলিশ। লিবিয়ায় গত বছর গণ-অভ্যুত্থানের পর অস্ত্র অনেকটাই সহজলভ্য হয়ে উঠেছে। দেশটির সঙ্গে সীমান্ত এলাকা থেকে মিসরীয় কর্তৃপক্ষ এরপর থেকে বেশ কয়েকটি অস্ত্রের চালান আটক করেছে। গত ১০ মে মিসরের নিরাপত্তা বাহিনী মার্সা মাতরুহ এলাকা থেকে ৫০টি রকেটসহ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল চালান আটক করে। এভাবে অস্ত্রের চোরাচালান বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। এএফপি।