মিসরে গণভোট মধ্য জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন সংবিধানের ওপর মধ্য জানুয়ারিতে গণভোট অনুষ্ঠিত হবে। গত সোমবার দেশটির একজন মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী হানি মাহমুদ বলেছেন, ‘দুই দিনব্যাপী গণভোট হবে। আমরা মধ্য জানুয়ারিতে এই ভোট আয়োজনের ব্যাপারে আলোচনা করছি।’ স্থানীয় সিবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। মিসরে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন সংবিধান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রয়টার্স।