মিসরে গাদ্দাফির আত্মীয় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির এক আত্মীয়, মিসরে নিযুক্ত লিবিয়ার সাবেক রাষ্ট্রদূত এবং লিবিয়ার সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিসরের একটি নিরাপত্তা সূত্র গত মঙ্গলবার এ কথা জানিয়েছে। সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাদ্দাফির আত্মীয় লিবিয়ার বিশেষ দূত আহমেদ গাদ্দাফ আলদাম (৬০), সাবেক রাষ্ট্রদূত আলী মারিয়া এবং লিবিয়ার রাষ্ট্রপরিচালিত একটি তহবিলের প্রধান মোহাম্মদ ইব্রাহিম মনসুর।ইন্টারপোলের ওয়েবসাইটে বলা হয়, আহমেদ গাদ্দাফকে জালিয়াতি, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগে খোঁজা হচ্ছিল। ইব্রাহিম মনসুরের বিরুদ্ধে ছিল দুর্নীতির অভিযোগ। আর আলী মারিয়ার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত জানা যায়নি।মিসরের প্রসিকিউটর জেনারেলের একজন সহকারী বলেন, এই তিনজনকে লিবিয়ায় ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র আসার আগ পর্যন্ত ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স।