মিসরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে আজ সোমবার সকালে ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

বানী সাইফ শহর থেকে ছেড়ে আসা ট্রেনটি কায়রোর ৪০ কিলোমিটার অদূরে রেলক্রসিংয়ে মিনিবাসটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা বাস না ট্রেনের যাত্রী তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

মিসরে ২০০২ সালে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই সময় ট্রেনে আগুন লেগে অন্তত ৩৭৩ ব্যক্তির মৃত্যু হয়।