মিসরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গতকাল সোমবার ট্রেনের সঙ্গে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৮ জন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা কামাল আল-দালি জানান, কায়রোর ৪০ কিলোমিটার দক্ষিণে একটি রেলওয়ে ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার মিনিবাসটি বিয়ের অনুষ্ঠান থেকে যাত্রীদের নিয়ে যাচ্ছিল।
মিসরের রেলওয়ে কর্তৃপক্ষের প্রধান হোসেন জাকারিয়া বলেন, ক্রসিংয়ের প্রবেশপথ শিকল দিয়ে আটকে দেওয়া হয়েছিল। সতর্কসংকেত দেখানো হয়েছিল। কিন্তু মিনিবাস ও ট্রাক তা উপেক্ষা করায় হতাহতের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মিসরে গত জানুয়ারিতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হলে ১৭ জন নিহত হয়। গত বছরের নভেম্বরে স্কুলবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৪৭ শিক্ষার্থী নিহত হয়েছিল। এএফপি।