মিসরে দুর্ঘটনায় শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের আসিউত প্রদেশে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে। গতকাল রোববার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি শোকাহত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে যাওয়ার জন্য তাঁর মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। গত শনিবার রাজধানী কায়রোর ৩৫০ কিলোমিটার দূরবর্তী মানফালুত নামক জায়গায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মিসরের রেলমন্ত্রী রাশেদ আল-মেথেনি ও রেলওয়ে বিভাগের প্রধান পদত্যাগ করেন। প্রাদেশিক সরকারের গভর্নর বলেছেন, রেল ক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যান ঘুমিয়ে পড়ায় ওই দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, রেল ক্রসিংয়ে কোনো প্রতিবন্ধকতা না পেয়ে বাসটি লাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেন চলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। বিবিসি।