মিসরে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ সাবেক পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন সামরিক পরিষদ ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের অব্যাহত আহ্বানের মধ্য দিয়ে বুধবার মিসরের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর পদটি পেয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ইউসুফ।ক্ষমতাসীন সামরিক পরিষদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কামাল আল-গাঞ্জুরির কাছে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছে। তবে সামরিক বিষয়ের ক্ষমতা নিজেদের হাতে রেখেছে।প্রধানমন্ত্রী গাঞ্জুরি গত মঙ্গলবারই তাঁর মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যের নাম ঘোষণা করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে তিনি সমস্যায় ছিলেন। কারণ, হোসনি মোবারকের বিরুদ্ধে গণবিক্ষোভের সময় পুলিশ বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ওই সময় অন্তত ৪০ জন বিক্ষোভকারী নিহত হয় বলে অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত ইব্রাহিম ইউসুফ রাজধানী কায়রোর গিজা অঞ্চলের পুলিশপ্রধান ছিলেন।সরকারি টেলিভিশন জানায়, সামরিক পরিষদের নেতা ফিল্ড মার্শাল হুসেন তানতাউয়ির উপস্থিতিতে নতুন মন্ত্রিসভা শপথ নেয়। সরকারি সংবাদ সংস্থা মেনা জানায়, সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদ আল-গাঞ্জুরির হাতে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করে। তবে সামরিক বাহিনী ও বিচার বিভাগের কর্তৃত্ব এখনো ক্ষমতাসীন সামরিক পরিষদের কাছেই রয়েছে। বিবিসি।