মিসরে নির্বাচন বর্জনের হুমকি বিরোধী জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের মুসলিম ব্রাদারহুড নেতৃত্বাধীন রাজনৈতিক জোট নতুন নির্বাচনী আইন সংশোধন না করা পর্যন্ত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে।ডেমোক্র্যাটিক কোয়ালিশন নামের এই জোট গত বুধবার এক বিবৃতিতে বলেছে, নতুন নির্বাচনী আইনের একটি বিতর্কিত ধারা সংশোধন না করা পর্যন্ত তাদের শরিক দলগুলো নভেম্বরের নির্বাচনে অংশ নেবে না। জোট বলেছে, ‘নির্বাচনী আইনের ৫ নম্বর অনুচ্ছেদ বাতিল করা না হলে আমরা এই নির্বাচনে অংশ নেব না।’নতুন নির্বাচনী আইনের ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। অর্থাৎ পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসনে রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর এক-তৃতীয়াংশ আসন থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই আসনগুলোর বিপরীতে স্বতন্ত্র ও পুরোনো শাসকগোষ্ঠীর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।ডেমোক্র্যাটিক কোয়ালিশন বলছে, সুপ্রিম কাউন্সিলের এই সিদ্ধান্তে তারা বিস্মিত। এএফপি ও রয়টার্স।