মিসরে নির্বাচনের তারিখ পরিবর্তন করলেন মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের পার্লামেন্ট নির্বাচন ২৭ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। মিসরের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে বলে তাঁর এক মুখপাত্র জানিয়েছেন।গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট মুরসি এক ডিক্রিতে ২৭ এপ্রিল থেকে নির্বাচন শুরুর ঘোষণা দেন। এতে আপত্তি তোলে দেশটির কপটিক খ্রিষ্টান সম্প্রদায়। তাঁদের দাবি, যেদিন থেকে নির্বাচন শুরু হওয়ার কথা সেদিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন ইস্টার পড়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখে পরিবর্তন আনা হয়েছে বলে সরকার জানায়। রয়টার্স।