মিসরে প্রেসিডেন্ট নির্বাচনই আগে হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন হবে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর গতকাল রোববার দেশের রাজনৈতিক রূপরেখার তারিখে এ পরিবর্তন ঘোষণা করেন।
নির্বাচনের নতুন এ সময়সূচির ফলে আগামী কয়েক মাসের মধ্যেই সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাতাহ আল-সিসি রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হতে পারেন।
ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের পর সেনাবাহিনী গত বছরের জুলাই মাসে তাঁকে উৎখাত করে। এরপর যে মতৈক্য হয়, তাতে প্রথমে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল।
নিহতের সংখ্যা ৪৯: কায়রোয় গত শনিবারের সংঘর্ষে অন্তত ৪৯ জন নিহত ও প্রায় ২৫০ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। রয়টার্স।