মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গতকাল শনিবার শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কার্যক্রম। ২৬ ও ২৭ মে অনুষ্ঠেয় নির্বাচনে সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির জয় প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে।
গত বছরের ৩ জুলাই ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর এবারের নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার মিসরের ক্ষমতা নিতে যাচ্ছে। সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী হামদিন সাবাহি ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। এএফপি।