প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ এলবারাদি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। সেনাবাহিনী পরিচালিত এই জরিপের ফল গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। জরিপে দুই লাখ ৬৭ হাজার লোক অংশ নেয়। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয়, প্রেসিডেন্ট হিসেবে তাঁদের পছন্দের ব্যক্তি কে? জবাবে ২৫ শতাংশ এলবারাদির পক্ষে রায় দেয়। এএফপি।