মিসরে ফলাফল প্রকাশস্থগিত তাহরির স্কয়ার আবার উত্তাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত করা হয়েছে। তবে ফলাফল প্রকাশের নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। দেশটির নির্বাচন কমিশন বলছে, দুই প্রার্থীর পক্ষ থেকে যেসব অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখতে আরও সময় প্রয়োজন। তাই ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। এ অবস্থায় আবার উত্তপ্ত হয়ে উঠছে মিসরের রাজনীতি। উত্তাল হয়ে উঠছে তাহরির স্কয়ার। গতকাল থেকে বিক্ষুব্ধ জনগণ সেখানে জড়ো হতে শুরু করেছে।এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না। তবে একটি সূত্র জানায়, তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি এখনো কোমায় রয়েছেন।গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু দুই প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখার কথা বলে ফলাফল প্রকাশে নির্বাচন কমিশনের আরও সময় চাওয়ার বিষয়টি নতুন করে সংশয় সৃষ্টি করেছে। মোবারকের শারীরিক অবস্থার বিষয়টি স্পষ্ট না করায় এই সংশয় আরও ঘনীভূত হয়েছে।আরব বসন্তে প্রায় ৩০ বছরের শাসক প্রেসিডেন্ট মোবারক ক্ষমতাচ্যুত হলে এই প্রথমবারের মতো মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি জয় দাবি করেন। জয় দাবি করেছেন মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকও। এর আগে গত ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ব্রাদারহুডের মুরসি ২৪ দশমিক ৭৮ শতাংশ ভোট পেয়ে প্রথম এবং ২৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে আহমেদ শফিক দ্বিতীয় হন। তবে দুজনের কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। তাই দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়।কায়রো থেকে বিবিসির সাংবাদিক জন লেন জানান, নির্বাচনে মুসলিম ব্রাদারহুড জয় পেলে দেশটির ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সশস্ত্র বাহিনীর বৈরিতা দীর্ঘদিনের। তিনি জানান, মিসরের কেউ কেউ এমন ধারণাও করছেন, নির্বাচন বাতিল করা হতে পারে বা জালিয়াতির মাধ্যমে ফল পাল্টে দেওয়া হতে পারে।নির্বাচন কমিশন জানায়, দুই প্রার্থীর পক্ষ থেকে তাদের কাছে প্রায় ৪০০ অভিযোগ এসেছে। এসব অভিযোগ তদন্ত করতে আরও সময় প্রয়োজন। কিন্তু কমিশনের পক্ষ থেকে ফলাফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা করা হয়নি। তবে দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চলতি সপ্তাহের শেষ দিকে ফলাফল ঘোষণা করা হতে পারে।মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র নাদের ওমরান বলেন, মএই পরিস্থিতিতে মিসরের মানুষ অধিকার আদায়ের জন্য তাহরির স্কয়ারে জড়ো হচ্ছে। এখন তারা বেশ উত্তেজনার মধ্যে রয়েছে। তারা বৃহস্পতিবারই এই উত্তেজনার শেষ দেখতে চায়।’এদিকে মোবারকের শারীরিক অবস্থা নিয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না। গত মঙ্গলবার তাঁকে গুরুতর অবস্থায় কারা হাসপাতাল থেকে মাডি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তবে ভিন্ন একটি সূত্র জানায়, মোবারকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি কোমায় আছেন। রয়টার্সও বিবিসি।