মিসরে বন্দুকধারীদের হামলায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে গত শুক্রবার রাতে একটি থানায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন সেনা কর্মকর্তা ও তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া গুলিবিনিময়ের সময় ১৯ জন আহত হয়। ঘটনার পর পাঁচজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। কায়রোর তাহিরর স্কয়ারে ইসলামপন্থীদের সমাবেশের পর পরই ওই থানায় হামলার ঘটনা ঘটে।নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, প্রায় ১৫০ জন বন্দুকধারীর একটি দল মোটরসাইকেল ও গাড়িযোগে মিসরের আল-আরিশের উত্তর সিনাই শহরে প্রবেশ করে ফাঁকা গুলি ছুড়ে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। পরে বন্দুকধারীরা শহরের একটি থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়। এ সময় ওই সেনা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংঘর্ষের সময় তিন পথচারীও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এএফপি, রয়টার্স।