মিসরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মুসিলম ব্রাদারহুডের কথিত বিদেশি মদদদাতাদের বিরুদ্ধে কূটনৈতিক অভিযান শুরু করেছে মিসর। কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনের সম্প্রচার মিসরে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি কায়রোতে কর্মরত চ্যানেলটির কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়েছে। মিসরের সেনাসমর্থিত সরকার কাতারের দেওয়া অর্থ-সহায়তাও ফেরত দিতে চাইছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির শাসনামলে কায়রোকে এই সাহায্য দিয়েছিল দোহা। মুসলিম ব্রাদারহুডকে প্রকাশ্যে সমর্থন দেওয়া পারস্য উপসাগরের একমাত্র রাষ্ট্র হচ্ছে কাতার। এএফপি।