মিসরে বিক্ষোভে গুলিতে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের বন্দরনগর পোর্ট সৈয়দে গত শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। সমপ্রতি ফুটবল মাঠে দুটি ক্লাবের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর একটি ক্লাবকে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ওই ক্লাবের সমর্থকেরা শুক্রবার রাতে বিক্ষোভ শুরু করলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ১৩ বছর বয়সী ওই কিশোর নিহত এবং আরও কমপক্ষে ৫০ জন আহত হয়।গত ২ ফেব্রুয়ারি পোর্ট সৈয়দের একটি স্টেডিয়ামে স্থানীয় আল-মাসরি ওকায়রোর আল-আহলি ক্লাবের খেলার পর দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ৭০ জন নিহত হয়। এ ঘটনায় আল মাসরি ক্লাবকে দুই বছরের জন্য এবং পোর্ট সৈয়দের ওই স্টেডিয়ামে তিন বছরের জন্য খেলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন।আল-আহরাম পত্রিকা জানায়, কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের পর শুক্রবার রাতভর পোর্ট সৈয়দ শহরে বিক্ষোভ করে আল-মাসরি ক্লাবের সমর্থকেরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে এক কিশোর পিঠে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এএফপি।