মিসরে ব্রাদারহুডের ১০০ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের পার্লামেন্ট নির্বাচনের কয়েক দিন আগে গত শুক্রবার বিরোধী দল ইসলামি ব্রাদারহুডের কমপক্ষে ১০০ জন সদস্যকে আটক করা হয়েছে। ২৮ নভেম্বর দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, কয়েকটি শহর থেকে ব্রাদারহুডের সদস্যদের আটক করা হয়। এর মধ্যে শরকিয়া প্রদেশ থেকে ২০ জন এবং কালুবিয়া থেকে ৩০ জনকে আটক করা হয়। এএফপি।