মিসরে মুরসির জয়ে মোবারকের ছেলেরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে দেশটির বেশির ভাগ মানুষ উল্লসিত হলেও সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের দুই ছেলে গামাল ও আলা হতাশ হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা এ খবর জানিয়েছে।নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে মিনা জানায়, প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসিকে বিজয়ী ঘোষণা করা হলে গত রোববার গামাল ও আলা বিষণ্ন হয়ে পড়েন এবং তাঁদের কাঁদতে দেখা যায়।দেশটির রাজধানী কায়রোর তোরা কারাগারে গামাল ও আলা বর্তমানে বন্দী রয়েছেন। তাঁরা প্রেসিডেন্ট নির্বাচনে আহমেদ শফিকের বিজয় আশা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। মোবারকের শাসনামলে নতুন প্রেসিডেন্ট মুরসি কারাবন্দী ছিলেন। অপরদিকে, আহমেদ শফিক ছিলেন মোবারক সরকারের শেষ প্রধানমন্ত্রী। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মোবারকের পরিবারের প্রতি সম্ভবত তুলনামূলক বেশি সহানুভূতিশীল হতেন। পিটিআই।