মিসরে মুসলিম ব্রাদারহুডের ১৩ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরীয় কর্তৃপক্ষ গতকাল সোমবার বিরোধী সংগঠন মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে সংগঠনের উপপ্রধান মাহমুদ ইজ্জাত, প্রবীণ সদস্য ইসাম ইরিয়ান ও আবদেল রেহমান এল-বেরও রয়েছে। সংগঠনের আইনজীবী আবদেল মোনিম আবদেল মাকসুদ ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান।আবদেল মাকসুদ বিবৃতিতে আরও জানান, মিসরের অন্যান্য স্থান থেকে মুসলিম ব্রাদারহুডের আরও ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।তবে সরকারিভাবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।