মিসরে মেহলেবের নেতৃত্বে নতুন সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেব আজ মঙ্গলবার শপথ নিয়েছেন। একই দিন তাঁর সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানী কায়রোয় অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে ওই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান দেশটির নতুন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেন সাবেক সেনাপ্রধান সিসি। এরপর তিনি মেহলেবকে প্রধানমন্ত্রী পদে পুনর্নিয়োগ করেন। মন্ত্রিসভায় পুরোনোদের পাশাপাশি নতুন মুখও রয়েছে।