মিসরে যথাসময়ে প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করে নিম্ন আদালতের দেওয়া রায় গত শনিবার বাতিল করে দিয়েছেন উচ্চ আদালত। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৩ ও ২৪ মে ঐতিহাসিক এই নির্বাচন অনুষ্ঠিত হবে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ বলেছে, বানহারের প্রশাসনিক আদালত গত বুধবার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল-সংক্রান্ত এক রায় দেন। এ ছাড়া উচ্চ আদালত নিম্ন আদালতের আরও একটি রুল বাতিল করেন। ওই রুলে মিসরের সাবেক শাসনামলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন-সংক্রান্ত একটি বিল নির্বাচনী কমিটি সর্বোচ্চ আদালতে পাঠানোর যে সুপারিশ করেছিল, নিম্ন আদালত তা বাতিল করে দেন। জি নিউজ।