মিসরে সেনাক্ষমতা বাড়ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কায়রোতে গতকাল বৈঠকের পর মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি (বাঁয়ে) ও জন কেরি ষ এএফপি
কায়রোতে গতকাল বৈঠকের পর মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি (বাঁয়ে) ও জন কেরি ষ এএফপি

মিসরের সংবিধান প্রণয়ন কমিটি নতুন সংবিধানে সেনাবাহিনীর জন্য বিশেষ সুবিধা রাখার মতো বিতর্কিত উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত বিধানের আওতায় বেসামরিক লোকদেরও সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা যাবে।
এ ধরনের সাংবিধানিক উদ্যোগ মিসরে নতুন বিতর্ক তৈরি করতে পারে। ৫০ সদস্যের সমন্বয়ে গঠিত সংবিধান কমিটির প্রধান ও আরব লিগের সাবেক প্রধান আমর মুসা ইতিমধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেনাবাহিনী বলেছে, ক্রমবর্ধমান জঙ্গি হামলা প্রতিরোধের স্বার্থে তারা বেসামরিক ব্যক্তিদের বিচারের ক্ষমতা চায়।
সংবিধানের খসড়া আগামী ৩ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার কথা রয়েছে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মিসর শাখার পরিচালক হেবা মোরায়েফ বলেছেন, এই মুহূর্তে দেশটির সেনাবাহিনীর ক্ষমতা কমানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সংবিধান কমিটির মুখপাত্র মোহাম্মদ সালমানি বলেন, তাঁরা খসড়া সংবিধানে সেনাবাহিনীকে জঙ্গি হামলা থেকে সুরক্ষিত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন।
জরুরি অবস্থা অবসানের আগেই: মিসরের উপপ্রধানমন্ত্রী হোসাম এলিসা বলেছেন, মন্ত্রিসভায় বিক্ষোভ আইনের সংশোধন করা হয়েছে এবং এটি অনুমোদনের জন্য শিগগিরই প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে।
বিতর্কিত ওই আইন পাস হলে মৌলিক স্বাধীনতা সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বিক্ষোভ দমনেও আইনটি ব্যবহূত হতে পারে
‘তদন্ত হচ্ছে না’: মিসরে নিরাপত্তা বাহিনীর অভিযানে উল্লেখযোগ্যসংখ্যক বিক্ষোভকারী নিহত হওয়া সত্ত্বেও এ ব্যাপারে দেশটির সেনা-সমর্থিত সরকার তদন্ত করছে না। হিউম্যান রাইটস ওয়াচ গত শনিবার এ অভিযোগ করেছে। ওয়াশিংটন পোস্ট, আল-আহরাম ও এএফপি।