মিসরে সেনাপ্রধানের নামে গাধার নাম রাখায় কৃষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।ছবি: রয়টার্স
মিসরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।ছবি: রয়টার্স

মিসরের পরাক্রমশালী সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির নামে একটি গাধার নাম রাখায় দেশটির এক কৃষককে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল শনিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিসরের ৩১ বছর বয়সী কৃষক ওমর আবু আল-মাগেদ আলি-আল সগিরকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সেনাপ্রধান জেনারেল সিসিকে প্রত্যক্ষভাবে অবমাননার অভিযোগ আনা হয়েছে। ওই কৃষক তাঁর গাধাকে একটি সামরিক টুপি পরিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

গত ৩ জুলাই এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান সিসি।

তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন। মিসরের জনগণের একটা অংশের মধ্যে তাঁর বিপুল জনপ্রিয়তা রয়েছে।