মিসরে সেনাবাহিনীর রদবদল প্রত্যাশিত: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের আকস্মিকভাবে সেনাবাহিনীর দুজন শীর্ষ জেনারেলকে অবসরে পাঠানোর ঘটনাকে অবাক করার মতো কোনো ঘটনা ভাবতে নারাজ যুক্তরাষ্ট্র।সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পরই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র আশা করেছিল, মিসর সেনাবাহিনীতে প্রয়োজনীয় রদবদল ও পরিবর্তন আনা হবে।পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন, ‘প্রেসিডেন্ট মুরসি সামরিক নেতৃত্বে কিছু পরিবর্তন আনবেন, নতুন নেতৃত্ব তৈরি করবেন—আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং প্রতিরক্ষা দপ্তর আগের মতোই স্কাফের (সুপ্রিম কাউন্সিল অব দি আর্মড ফোর্সেস) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায়। পেন্টাগনের মুখপাত্র বলেন, ‘মিসরের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি আমাদের পরিচিত।’গত রোববার ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি ও সামরিক বাহিনীর চিফ অব স্টাফ সামি আনানকে দায়িত্ব থেকে সরিয়ে অবসরে পাঠানোর ঘোষণা দেন মিসরের প্রেসিডেন্ট। এর মধ্যে ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। বিবিসি।