মিসরে স্টেডিয়ামে সহিংসতায় ২১ জনের মৃত্যুদণ্ড বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের বন্দরনগর পোর্ট সৈয়দে ফুটবল মাঠে সহিংসতার ঘটনায় ২১ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। একই ঘটনায় আরও ৫২ আসামির মধ্যে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। খালাস দেওয়া হয় ২৮ জনকে।মিসরের উচ্চ আদালত গতকাল শনিবার আগের রায় বহাল রাখার আদেশ দেন। নিরাপত্তার কথা ভেবে রাজধানী কায়রোতে আদালত বসিয়ে এ রায় দেওয়া হয়। সহিংসতার আশঙ্কায় রায় ঘোষণার আগে পোর্ট সৈয়দে সেনা মোতায়েন করা হয়। গত বছর পোর্ট সৈয়দের স্টেডিয়ামে ফুটবল খেলার সময় দুই দলের সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ৭৪ জন নিহত হন। এ ঘটনায় আদালত ২১ জনের মৃত্যুদণ্ডের রায় দিলে পোর্ট সৈয়দে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিবিসি।