মিসরে ১৮৮ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের ১৮৮ জন সমর্থককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সালে রাজধানী কায়রোর কাছে একটি পুলিশ স্টেশনে হামলার দায়ে গতকাল মঙ্গলবার এ দণ্ড ঘোষণা করা হয়। গত বছর ১৪ আগস্টের ওই হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে ১৪৩ জন কারাগারে আছেন। অন্যরা পলাতক।
আসামিরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। আগামী বছরের ২৪ জানুয়ারি চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।
এর আগেও মুসলিম ব্রাদারহুডের কয়েক শ নেতা-কর্মী-সমর্থককে গণহারে মৃত্যুদণ্ড দিয়েছেন মিসরের আদালত।