মিসরে ৭০ জেনারেল বাধ্যতামূলক অবসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সশস্ত্র বাহিনীর জেনারেল পদমর্যাদার ৭০ জন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। তবে এর মধ্যে ছয়জন সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেসে (স্কাফ) তাঁদের আগের অবস্থানে থাকবেন। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি সেনাবাহিনীতে এই পরিবর্তনের ঘোষণা দেন।মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি তাঁর প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফকে অপসারণের মাত্র কয়েক সপ্তাহ পরই সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো। সরকারের এ ধরনের সিদ্ধান্ত সামরিক বাহিনীর ওপর মুরসির কর্তৃত্ব দেখানোর প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই বিরাট রদবদলের ধারা সামরিক বাহিনীতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলেও মনে করছেন তাঁরা। গত জুলাইয়ে দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির হাতে ক্ষমতা হস্তান্তর করে স্কাফ। এরপর আগস্টে ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাউয়িকে সরিয়ে জেনারেল আল-সিসিকে একই সঙ্গে সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেন মুরসি। তানতাউয়ির পরবর্তী অধস্তন কর্মকর্তা জেনারেল সামি ইনানকেও সরিয়ে দেওয়া হয়। বিবিসি।রমনির ঝুলিতে নতুন কোনো ধারণা নেই: ওবামা