মিসরের আন্দোলনে যুক্তরাষ্ট্রের ভূমিকা
হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য, বিবৃতি ও ভূমিকার নির্বাচিত অংশ এখানে তুলে ধরা হলো।২৫ জানুয়ারিকংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ওবামা মিসরের নাম উল্লেখ না করে তিউনিসিয়ার বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বলেন, গণতান্ত্রিক সব চাওয়ার প্রতি মার্কিন সরকারের সমর্থন রয়েছে।২৬ জানুয়ারিশান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দান ও যোগাযোগব্যবস্থা বন্ধ করে না দিতে মিসরের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান হিলারি ক্লিনটন।২৭ জানুয়ারিভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘মোবারককে আমি স্বৈরশাসক বলতে চাই না।’২৯ জানুয়ারিপররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি বলেন, মন্ত্রিপরিষদ পুনর্গঠন করে মিসরের নেতা নিজে ক্ষমতায় টিকে থাকতে পারেন না। ৩০ জানুয়ারিহিলারি বলেন, ‘মিসরে আমরা নিয়মমাফিকভাবে ক্ষমতার পালাবদল দেখতে চাই।’৩১ জানুয়ারিমোবারকের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলার জন্য মিসরে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক উইসনারকে পাঠানো হয়।১ ফেব্রুয়ারিমিসরে জরুরি নয় এমন মার্কিন কর্মকর্তা ও তাঁদের পরিবারকে সেখান থেকে চলে আসার নির্দেশ দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।২ ফেব্রুয়ারিবিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনায় হোয়াইট হাউস নিন্দা প্রকাশ করে।৩ ফেব্রুয়ারিসাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে মিসরের সরকার ও বিরোধীদের দ্রুত আলোচনায় বসতে হিলারির আহ্বান। ৫ ফেব্রুয়ারিমিসরে ওবামার দূত উইসনার বলেন, মোবারকের ক্ষমতায় থাকাকালে ক্ষমতার পটপরিবর্তন কঠিন। পরে বলা হয়, এটা উইসনারের ব্যক্তিগত অভিমত।৬ ফেব্রুয়ারিওবামা বলেন, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে মিসরে যে সরকারই আসুক না কেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক হবে।৮ ফেব্রুয়ারিফোনে সুলেইমানকে বাইডেন বলেন, শান্তিপূর্ণ, ন্যায়সংগত রাজনৈতিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।১০ ফেব্রুয়ারিওবামা বলেন, গণতান্ত্রিক পরিবর্তন আনয়নে ও জনগণের দাবি পূরণে মোবারকের টেলিভিশন ভাষণ যথেষ্ট নয়। ওই ভাষণে মোবারক ক্ষমতা ছেড়ে দিতে রাজি হলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। ১১ ফেব্রুয়ারিওবামা বলেন, মোবারকের পদত্যাগ করা মানে এই নয় যে ক্ষমতার পালাবদল শুরু হয়েছে। তবে এ প্রক্রিয়া শুরু হয়েছে। রয়টার্স।