মিসরের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন মন্ত্রিসভা গত বৃহস্পতিবার শপথ নিয়েছে। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি রাজধানী কায়রোতে একটি অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।মনোনীত প্রধানমন্ত্রী হিশাম কিন্দাল তাঁর মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করেন। নতুন মন্ত্রিসভায় প্রেসিডেন্ট মুরসির মুসলিম ব্রাদারহুডের মাত্র চারজনকে স্থান দেওয়া হয়েছে। নারী, সংখ্যালঘু খ্রিষ্টানসহ সবাইকে নিয়ে একটি সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট মুরসি। তবে নতুন মন্ত্রিসভায় মাত্র দুজন নারী স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে একজন খ্রিষ্টান সম্প্রদায়ের। প্রধানমন্ত্রী কিন্দাল জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ পেতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা করতে আজ শনিবার তাঁর সরকারের সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। বিবিসি।