মিসরের প্রধানমন্ত্রী আহমেদ শফিকের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রধানমন্ত্রী আহমেদ শফিক গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক পরিবহনমন্ত্রী ইসাম শরাফ। হোসনি মোবারক প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষের দিনগুলোয় আহমেদ শফিককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। ব্যাপক বিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করেন হোসনি মোবারক। বিক্ষোভকারীরা তখন থেকেই বর্তমান সরকারে বিদ্যমান মোবারকের আমলের সব মন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিল। রয়টার্স।