মিসরের প্রেসিডেন্ট পদে সিসিকে সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদেল ফাত্তাহ আল-সিসি
আবদেল ফাত্তাহ আল-সিসি

আগামী বছর মিসরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আর সেই নির্বাচনের প্রার্থী হিসেবে বর্তমান সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি প্রার্থী হলে তাঁকে সমর্থন করবেন সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক। স্বৈরশাসক হোসনি মোবারকের শেষ প্রধানমন্ত্রী শফিক এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতে নেতৃত্বদানকারী আল-সিসি দেশের প্রধান হতে পারেন বলে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছে। আহমেদ শফিকের ওই মন্তব্য সেই অনুমানকে আরও জোরালো করেছে।
শফিক মিসরের বিমানবাহিনীর একজন সাবেক কমান্ডার। গণ-আন্দোলনে ২০১১ সালে হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের পতনের পর গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দ্বিতীয় হন। শফিক জানান, সিসি যদি আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হন, তাহলে তিনি আর প্রার্থী হবেন না।
শফিকের এই মন্তব্য ইঙ্গিত দেয়, প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখনো কেন কেউই প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। দেশটির রাজনীতিকেরা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দেওয়ার আগে এখন অপেক্ষায় আছেন, সিসি  র্বাচন করতে যাচ্ছেন কি না তা দেখার জন্য। সিসি আগেই বলেছেন, তিনি দেশের কর্তৃত্ব নিজের হাতে নেওয়ার পথে হাঁটছেন না। তবে সিসি গত ৩ জুলাই মুসলিম ব্রাদারহুডের মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই গুঞ্জন চলছে, সিসি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রয়টার্স।