মিসরের সর্বোচ্চ সম্মাননা পেলেন বিদায়ী দুই জেনারেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে আকস্মিকভাবে অবসরে পাঠানো শীর্ষ দুই জেনারেলকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’ পদকে ভূষিত করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানী কায়রোর প্রেসিডেন্ট ভবনে সদ্যবিদায়ী ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি ও সামরিক বাহিনীর চিফ অব স্টাফ সামি আনানের হাতে পদক তুলে দেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। হোসনি মোবারাকের অধীনে তানতাউয়ি ২০ বছর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। মোবারকের পতনের পর মুসলিম ব্রাদারহুডের নেতা ও নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির শপথ গ্রহণের আগ পর্যন্ত সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। প্রেসিডেন্টে মুরসি দায়িত্ব নেওয়ার পর সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। গত রোববার অনেকটা আকস্মিকভাবে প্রেসিডেন্ট মুরসি সেনাবাহিনীর দুই জেনারেলকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। পদক বিতরণের পর মুরসি তানতাউয়ির প্রশংসা করেন। রয়টার্স।