মিসরের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফকে তিন বছরের কারাদণ্ড ও ১৫ লাখ ডলার জরিমানা করেছেন আদালত। অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার দায়ে গতকাল বৃহস্পতিবার মিসরের এক আদালত তাঁকে এই সাজা দেন।নাজিফের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর পদের অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন। ২০১১ সালের শেষের দিকে তিনি পদত্যাগ করেন। এর পর থেকেই তিনি প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু করেন।সরকারি সম্পত্তি ও তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে নাজিফের বিরুদ্ধে ২০১১ সালের জুলাই মাসে বিচারকাজ শুরু হয়। তিনি ব্যবসায়ীদের বেশ ঘনিষ্ঠ ছিলেন। তাঁকে মিসরের অর্থনীতি উদারীকরণের প্রবক্তা হিসেবে দেখা হয়। এএফপি।