মিয়ানমার থেকে ইলিশ আনতে চান মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পর এবার পার্শ্ববর্তী মিয়ানমার থেকে মিঠাপানির ইলিশ এনে পশ্চিমবঙ্গবাসীকে খাওয়াতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার কলকাতার হাওড়ার দাসনগরে একটি কটন মিলের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।কটন মিলের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে মমতার সঙ্গে যোগ দেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। অনুষ্ঠানে মমতা বলেন, তিনি এবার পশ্চিমবঙ্গে বাঙালিদের রসনা তৃপ্তি করতে মিয়ানমার থেকে মিঠা পানির ইলিশ আনতে চান।